কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ

কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯

কুষ্টিয়ায় বাড়ছে হামের প্রকোপ, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৩৯

কুষ্টিয়া জেলায় হামের প্রাদুর্ভাব উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৯ জন সন্দেহভাজন হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এ নিয়ে গত দেড় মাসে জেলায় মোট ৭৭৪ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছে।